1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০ - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, আহত অন্তত ১০

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের গেটে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি আমিনুর রহমান এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু গুরুতর আঘাত পেয়েছেন।তাদের মাথা ফেটে গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ‘আমরা প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এতে দুইজনের মাথা ফেটে যায়, অনেকেই কমবেশি আহত হন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রেসক্লাব দখলে থাকা একটি বাহিনীর নেতৃত্বে এ হামলা হয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রেসক্লাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, সাতক্ষীরা প্রেসক্লাবকে ঘিরে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ৫ আগস্ট আবু সাঈদ ও আব্দুল বারীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

পরবর্তীতে আরেকটি কমিটিতে আবুল কাশেম সভাপতি এবং আসাদুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন। এ নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

আজ আবুল কাশেম ও আসাদুজ্জামানের নেতৃত্বে ৭০-৮০ জন সাংবাদিক প্রেসক্লাবে প্রবেশের সময় বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।