1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভালোবাসায় টানে-সুদূর-চীন-থেকে ছুটে এলেন যুবক করলেন-বিয়ে - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ভালোবাসায় টানে-সুদূর-চীন-থেকে ছুটে এলেন যুবক করলেন-বিয়ে

  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||ভালোবাসার টানে সুদূর চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন এক যুবক। জেলা শহরের নীচুপাড়া এলাকার প্রেমিকার বাড়িতে উঠেছেন তিনি। ইতোমধ্যে ওই চীনা যুবক প্রেমিকা সীমাকে বিয়ে করেছেন। তাকে দেখতে ভিড় করছে আশপাশের লোকজন।

সবার কাছে এই নবদম্পতির জন্য দোয়া চেয়েছে সীমার পরিবার।

সীমার পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গোপালগঞ্জে মেয়ে সীমার সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লিউ সিলিয়ানে। এরপর বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে।

এরপর জেলা শহরের নীচুপাড়া এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন হাওলাদারের মেয়ে ও প্রেমিকা সীমার টানে গত শুক্রবার চীন থেকে বাংলাদেশে আসেন লিউ সিলিয়ান।

এরপর সোজা চলে আসেন গোপালগঞ্জে, ওঠেন প্রেমিকা সীমার বাসায়। পরে ছেলের মা-বাবা ও আত্মীয়-স্বজনের সম্মতিতে লিউ সিলিয়ান নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

এমনকি ওই দিনই কোর্ট ম্যারেজের মাধ্যমে সীমা ও লিউ সিলিয়ানের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে লিউ সিলিয়ান ইসলাম ধর্মগ্রহণ করায় তার নতুন নাম রাখা হয়েছে মো. সাদেকুর রহমান সানি।

এ বিয়ের মাধ্যমে সম্পন্ন হয় এক সফল প্রেমের গল্প।

এদিকে আজ সোমবার বিকেলে পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতি পালন করা হয় নানা আনুষ্ঠানিকতা।

মেয়ের প্রেমের কথা জানার পর প্রেমিক লিউ সিলিয়ানকে মেনে নেন সীমার মা-বাবা। মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়েতে সম্মতি দিয়ে তা সম্পন্ন করেন। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সীমার পরিবারে।

সীমার বাবা মো. আবুল হোসেন হাওলাদার বলেন, ‘ছেলে ও মেয়ের একে অপরের প্রতি ভালোবাসা দেখে পরিবারও রাজি হয়ে যায়। দুই পরিবারের সম্মতিতে বিবাহ হয় এবং আজ সোমবার আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।’

সীমা আক্তার বলেন, ‘আমি খুবই খুশি। কারণ আমার ভালোবাসার মানুষ হাজার মাইল দূর থেকে এসেছে কেবল আমাকে বিয়ে করার জন্য। ও সত্যিই অনেক ভালো মনের মানুষ এবং আমাকে খুব ভালোবাসে।’

সীমা বলেন, ‘আমি জানতাম, ও যদি সত্যি ভালোবাসে, তাহলে আসবে। আর সেটা ও করেছে।’

সীমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রথমে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছেলেটির ব্যবহারে বুঝতে পেরেছি, সে সত্যিই ভালো মনের মানুষ।’ এলাকাবাসীও তার সাহস ও ভালোবাসার গল্পে মুগ্ধ।

চীনা যুবক সানি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব ভালো। সীমা ও তার পরিবার আমাকে আপন করে নিয়েছে। আমি সীমাকে খুব ভালোবাসি।’

তিনি জানান, এক মাসের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে সীমাকে চীনে নিয়ে যাবেন। সানি বলেন, ‘আমি সবার দোয়া চাই, যেন সীমাকে সারা জীবন ভালোবাসতে পারি।’

নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের প্রসঙ্গে সানি বলেন, ‘ভালোবাসার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি। এখন আমি মো. সাদেকুর রহমান সানি। সীমার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে তাদের পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছে।’

সকল আনুষ্ঠানিকতা এবং পাসপোর্ট ও ভিসা তৈরি হলে দ্রুত স্ত্রীকে নিয়ে মা-বাবার কাছে নিজ দেশ চীনে ফিরে যাবেন লিউ সিলিয়ান।

এদিকে, চীনা ওই যুবক ও জামাইকে দেখতে সীমাদের বাড়িতে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা ভিড় করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।