1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩০২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট  প্রতিনিধি|| মোংলায় দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বুধবার (০২’জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ সকল তথ্য নিশ্চিত করেন।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলার অধিনায়ক কমান্ডার মোদাসসেরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ২ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপণের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন নাম্বার ১৬১১১ এ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।