1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জেলা শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে জেলা শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট প্রতিনিধি||শিক্ষকদের সাথে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার কারণে বাগেরহাট জেলা শিক্ষা অফিসের কর্মচারী মোঃ মনিরুল ইসলাম এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, মো: মনিরুল ইসলাম জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কাজ উৎকোচের মাধ্যমে করিয়ে থাকেন এবং শিক্ষকদের সাথে বিভিন্ন সময় দুর্ব্যবহার করে থাকেন। এ কারণে শিক্ষকরা বিভিন্ন সময় অস্বস্থি ও অসম্মানিত বোধ করেন। এ বিষয়ে আগে অনেক শিক্ষক একাধিকবার অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। পরিশেষে এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত পহেলা জুলাই একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির এবং কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিফতা উদ্দিন গত ৩০ জুন জেলা শিক্ষা অফিসে আসলে জেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে শিক্ষা অফিসের কর্মচারী মো: মনিরুল ইসলাম তাদের সাথেও একই আচরণ করে। এর আগেও এ ধরণের আচরণের কারণে জেলা শিক্ষা অফিসার তাকে একাধিকবার অবহিত ও সতর্ক করেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তার এ ধরণের আচরণে শিক্ষকরা অসম্মানিত ও বিব্রত বোধ করে থাকেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলার শাখার নেতৃবৃন্দের পরামর্শক্রমে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গত পহেলা জুলাই লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টিও উল্লেখ করা হয়। সে একজন কর্মচারী হয়েও বাগেরহাট শহরে গড়ে তুলেছে একটি বিলাশ বহুল বাড়ি। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে তার কোটি টাকার বিভিন্ন সম্পদ। এসব সম্পদের উৎস খুঁজে বের করার জন্য অভিযোগে উল্লেখ করা হয়। একই দিনে তার বিরুদ্ধে অভিযোগ করে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অভিযোগ পাওয়ার পর একই দিনে জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক বদলির সুপারিশ করেন। ইতোপূর্বে তাকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে বলে সুপারিশপত্রে উল্লেখ করা হয়। তাই অফিসের শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে দূরবর্তী কোনো সরকারি স্কুলে শাস্তি মূলক বদলি করার সুপারিশ করা হয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান জানান, মো: মনিরুল ইসলামকে একাধিকবার সতর্ক করা হলেও সে নিয়ন্ত্রিত হয়নি। তাই তাকে শাস্তিমুলক বদলির জন্য সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।