1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুবিতে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুবিতে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার (আউটডোর জিম)। বিশ্বের বিভিন্ন উন্মুক্ত স্থানের ব্যায়ামাগারের আদলে এটি গড়ে তোলা হচ্ছে, যেখানে খোলা পরিবেশে শরীরচর্চার জন্য থাকবে প্রয়োজনীয় অবকাঠামো।

আজ ০২ জুলাই (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এই ব্যায়ামাগারের নির্মাণকাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষা নয়, সমন্বিত মানবিক উন্নয়নের ক্ষেত্র হিসেবেও কাজ করে। শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস, শারীরিক ফিটনেস বৃদ্ধি এবং ক্যাম্পাসে একটি স্বাস্থ্যসচেতন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, উন্মুক্ত ব্যায়ামাগার নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন ও মঈনুল ইসলাম, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাবের প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নির্মাণকাজ উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

এতে জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

শারীরিক শিক্ষা চর্চা বিভাগ সূত্রে জানা গেছে, কটকা স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা জায়গায় এই ব্যায়ামাগার স্থাপনের কাজ শুরু হয়েছে। এখানে থাকবে ওয়াকার, প্যাডেল বাইক, চেস্ট প্রেস, পুল-আপ স্টেশনসহ শরীরচর্চার নানা সরঞ্জাম।

উন্মুক্ত এই ব্যায়ামাগার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।