1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেএমপি কমিশনারকে অপসারণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্লকেড কর্মসূচি আজ।। - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেএমপি কমিশনারকে অপসারণের দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্লকেড কর্মসূচি আজ।।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের দাবিতে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসব কর্মসূচি সফলে নগরীর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার রূপসা সেতুর টোলপ্লাজায় ‘ব্লকেড’ কর্মসূচি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার মুখ্য সংগঠন সাজ্জাদুল ইসলাম আজাদ প্রেসব্রিফিংয়ে এ আন্দোলনের ঘোষণা দেন। কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের পুনর্বাসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণ-অভ্যুত্থানে হামলাকারী চারটি মামলার আসামী এস আই সুকান্তকে ছেড়ে দেয়াসহ তাদের নানান অভিযোগ কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের বিরুদ্ধে। বিক্ষোভ কর্মসুচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

তারা বলেন, বর্তমান পুলিশ কমিশনার খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন ঘটাতে পারেনি। এছাড়াও আওয়ামী দোসরদের পুনর্বাসনে কাজ করছেন তিনি। তাই এমন পুলিশ কমিশনার চায় না খুলনাবাসী।

প্রেসব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার মূখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, আমাদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি কোনো পদক্ষেপ না নেয়ায় অবরোধ করতে বাধ্য হয়েছি। খুলনাবাসীর নিরাপত্তার স্বার্থেই আমাদের এ কর্মসূচি। তৃতীয়বারের মতো ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তাতেও কর্ণপাত না করায় পুনরায় রাজপথে নামতে বাধ্য হলাম।

বৃহস্পতিবার ৩ রা জুলাই নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে ব্লকেড করে বিক্ষোভ করা হবে। বিশেষ করে কলেজগুলোর সামনে ব্যাপক বিক্ষোভ হবে।

তবে এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় বেলা ১১টার স্থলে দুপুর দেড়টায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

খুলনার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে; বিশেষ করে প্রতিটি কলেজের সামনের সড়কে। এরমধ্যেও যদি কেএমপি’র কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণ করা না হয়; তাহলে আগামী রবিবার থেকে খুলনার সাথে সারাদেশের সড়ক, রেল ও নৌপথ বন্ধ করে দেয়া হবে। কেএমপি কমিশনার জুলফিকার আলী কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার; যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাকে অপসারণ করতে পারবে না?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের কাছে খুলনাবাসী নিরাপদ নই। তাই প্রধান উপদেষ্টার উচিত খুলনাবাসীর নিরাপত্তার স্বার্থে অবিলম্বে তাকে অপসারণ করে জুলাই চেতনায় বিশ্বাসী কাউকে কেএমপিতে পদায়ন করানো।

কেএমপি কমিশনারের চেয়ারে যতোদিন জুলফিকার আলী বসবেন, ততোদিন খুলনাবাসীর সুস্থ জীবন-যাপনের স্বার্থে আমাদের আন্দোলন চলছে, চলবে।

গত ২৪ জুন গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর সীমাহীন নির্যাতনকারী চারটি মামলার আসামি এস আই সুকান্ত দাশকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাতের আঁধারে সুকান্তের বিরুদ্ধে মামলা থাকা সত্তে¡ও তাঁকে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ।

এর প্রতিবাদে গত ২৫ জুন আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং কেএমপি সদরদপ্তরে তালা ঝুলিয়ে দেন।

২৪ ঘণ্টার মধ্যে সুকান্তকে গ্রেপ্তার করা হয়। তবে কেএমপি কমিশনারকে স্বৈরাচারের দোসর অভিযোগ করে তার পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।