1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রতারণার জাল ভেঙে দিল ডিবি: কবিরাজ সেজে গৃহবধূর টাকা-স্বর্ণ লুট, উদ্ধার গ্রেফতার এক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রতারণার জাল ভেঙে দিল ডিবি: কবিরাজ সেজে গৃহবধূর টাকা-স্বর্ণ লুট, উদ্ধার গ্রেফতার এক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে কবিরাজ সেজে এক মধ্যবয়সী বিধবা গৃহবধূর কাছ থেকে প্রলোভনের মাধ্যমে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অভিযানে উদ্ধার হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা ও আত্মসাৎকৃত স্বর্ণালংকার।জানা যায়, প্রায় ছয় মাস আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কবিরাজ পরিচয়ে ওই বিধবা নারীর বাড়িতে আসেন। তিনি নিজেকে অলৌকিক শক্তির অধিকারী দাবি করে বলেন, মানুষের কল্যাণে কাজ করেন এবং সম্পদ দ্বিগুণ করে দিতে পারেন।

বিশ্বাস অর্জনের কৌশলে ভুক্তভোগীর সামনেই একটি নোট দ্বিগুণ করে দেখান। এতে সরল বিশ্বাসে প্রলোভনে পড়ে যান ওই গৃহবধূ।পরে কবিরাজ একটি মোবাইল নম্বর দিয়ে চলে যায়। গত ২৪ জুন ২০২৫ তারিখ দুপুরে গৃহবধূর ছোট বোন বেড়াতে এলে, ঠিক সেই সময়ে কবিরাজ ফের উপস্থিত হয়।

একই প্রলোভন দেখিয়ে তিনি দুই বোনকে বলেন, ঘরের সমস্ত নগদ অর্থ ও স্বর্ণালংকার এনে দিলে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন।তার কথায় বিশ্বাস করে ভিকটিম ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার এনে দেয়। কবিরাজ তা একটি কার্টুন বাক্সে রেখে বলেন, দুই ঘণ্টা পর বাক্স খুললে সম্পদ দ্বিগুণ হয়ে যাবে।

এরপর ফাঁকতালে কবিরাজ মূল সম্পদ নিয়ে সটকে পড়ে।দুই ঘণ্টা পর যোগাযোগের চেষ্টা করে মোবাইল বন্ধ পেয়ে সন্দেহ হয় ভুক্তভোগীদের। বাক্স খুলে দেখেন, ভেতরে কেবল কিছু কাগজপত্র। তখনই তারা প্রতারণা বুঝতে পারেন এবং দ্রুত জেলা পুলিশকে অবহিত করেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডলের একটি টিম অভিযান চালায়। অবশেষে ২ জুলাই ২০২৫, রাত ২টা ৫০ মিনিটে অভয়নগর থানার ধোপাদী এলাকা থেকে মূল আসামি মোঃ ইসমাইল গাজী (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ধোপাদী গ্রামের আনছার আলী গাজীর পুত্র।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী ঘটনার দায় স্বীকার করে এবং তার হেফাজত থেকে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা ওআত্মসাৎকৃত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।পরবর্তীতে ডিবি পুলিশ গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,সাধারণ

মানুষ যেন এ ধরনের ভণ্ড কবিরাজ বা প্রলোভনকারীদের খপ্পরে না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।