1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৬ ঘন্টা পর মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

৬ ঘন্টা পর মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উথলী রেল স্টেশনের পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

এর আগে, বিকেল ৫টা ৪৫ মিনিটে জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুতির কারণে এই স্টেশনের উপর দিয়ে চলাচলকারী সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। এ ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া উথলীর পার্শবর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনগুলোতে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হন।

উথলী স্টেশন মাষ্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে চিটাগুড়বাহী একটি মানবাহী ট্রেন সিরাজগঞ্জ অভিমুখে যাওয়ার সময় শুক্রবার বিকেলে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। এরপর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন ক্রস করার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে উঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মানবাহী ওই ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়।

এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। পরে রাত ১০ টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

আধা ঘন্টাব্যাপী উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।