1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রফিকুল ইসলাম সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ভালুকঘর গ্ৰামের ছাত্রদল নেতা রুহুল কুদ্দুসের পিতা।

শুক্রবার (৪ জুলাই-২৫) পারিবারিক সূত্রে জানা য়ায়, তিনি ওইদিন জুমার নামাজ শেষে নিজ বাড়িতে ফিরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন।

বিকেল ৩ টার দিকে তিনি নিজ ঘরের বৈদ্যুতিক বোর্ডে একটি যন্ত্রের প্লাগ সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম একজন সহজ-সরল, পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একজন পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছিলেন। রাজনৈতিকভাবে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে আরও জানা যায়, রফিকুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রফিকুল ইসলামের জানাজার নামাজ শনিবার সকাল ১০টায় ভালুকঘর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু-সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনেরা তার জানাজায় অংশগ্রহণ করেন।

একই সাথে, তার এই অকাল মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।