1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৬ বছর দেশ শাসন করেছে ঠিক, কিন্তু দেশ গড়তে পারেনি - আলি আজগর লবি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

১৬ বছর দেশ শাসন করেছে ঠিক, কিন্তু দেশ গড়তে পারেনি – আলি আজগর লবি

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক কিন্তু দেশ গড়তে পারেনি। তাদের আমলে একটি প্রকল্পের কাজেও টেকসই উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সাম্যের বাংলাদেশ গড়ার।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিএনপি নেতা আবজাল হোসেন খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ২০০১ সালে নির্বাচনে খুলনা-২ আসন থেকে তিনি জয়লাভ করেন। আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির উর্দ্ধতন নেতৃবৃন্দের নির্দেশে তিনি নিজেকে খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা দিয়েছেন।

বিএনপি ক্ষমতায় আসলে এবং খুলনা-৫ আসন থেকে জয়লাভ করতে পারলে তার প্রথম কাজ হবে বিলডাকাতিয়াসহ ডুমুরিয়ার উত্তরাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান। পাশাপাশি অবহেলিত ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা হবে টেকসই উন্নয়নে রোল মডেল।

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এফএম গোলাম সরোয়ার, ড. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএম মনিরুজ্জামান সোহাগ, খান আরাফাত প্রমুখ।

প্রসঙ্গত, মোহাম্মদ আলি আজগার লবি ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তার বাবা মৃত এএইচএম আলী হাফেজ। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে তার। পরিবার পরিজন নিয়ে তিনি (বর্তমান) ঢাকায় বসবাস করেন। আলি আজগার লবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।