1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওয়াপাড়ায় টিনের ঘর থেকে পচাগলা লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ? - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নওয়াপাড়ায় টিনের ঘর থেকে পচাগলা লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ?

  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঁচাবাজার সংলগ্ন ভৈরব নদের পাড় থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনায় এলাকায় উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয়দের নজরে এসে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও মৃতের ভাইদের উপস্থিতিতে ভেঙে টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবকের নাম ইমরান হোসেন (২০), তিনি উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মোঃ বাবু কসাইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। মরদেহ আংশিক পচে গলে অবস্থায় ছিল। ঘরের মধ্যে একটি টুল পাওয়া গেছে, যার ওপর দাঁড়িয়ে গলায় ফাঁস নেয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তবে ঘরের উচ্চতা, পায়ের নিচে রক্তের ছাপ এবং মরদেহের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ফাঁস নিলে পায়ের নিচে মাটি স্পর্শ করা উচিত, কিন্তু এখানে তা হয়নি। টুলটি কি আসলেই ফাঁসির জন্য ব্যবহার হয়েছিল নাকি তা সাজানো হয়েছে, সেটাই এখন তদন্তের বিষয়।

ইমরানের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পারিবারিক কলহের কারণ হয়ে উঠতেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত অব্যাহত রয়েছে।” ইমরানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।