1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে গণ সংবর্ধনা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে গণ সংবর্ধনা

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১০ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || ৫ জুলাই~২০২৫ দুপুর ২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত নিবাসী,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিককে গণ সংবর্ধনা দেয়া হয়।

খুলনা-০৪ আসন তথা তেরখাদা-রূপসা-দিঘলিয়া এলাকা থেকে বিএনপি ও অংগ সগঠনের নেতাকর্মী,এলাকার সাধারণ জনগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি গণসহ সর্বস্তরের মানুষ পারভেজ মল্লিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

দীর্ঘ ১৭টি বছর পারভেজ মল্লিক প্রবাস জীবন কাটিয়েছেন। তাঁর আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল ১০টা থেকে পারভেজ মল্লিকের গ্রামের বাড়িতে ভীড় করা শুরু হয়।
দুপুর ২টা বাজতে বাজতে পারভেজ মল্লিকের বাড়ির আঙ্গিনায়-লোক সমাগমে তিল ধারণের ঠাই ছিলোনা। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা পারভেজ মল্লিককে ফুল দিয়ে বরণ করেন। জনগণের ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন পারভেজ মল্লিক।

সংবর্ধনার জবাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভেজ মল্লিক বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলার ভয়ে তিনি দেশে আসতে পারেন নি। দেশের মানুষকে পাশে থেকে সেবা করার মানসিকতা থাকলেও তিনি ব্যর্থ হয়েছেন।

পারভেজ মল্লিক আরো বলেন,সময় এসেছে দেশ ও দশের সেবা করার। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে বিএনপির পতাকাতলে সমবেত হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।তিনি,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে ক্ষমতায় এনে দেশের মানুষের সেবার মান অব্যাহত রাখতে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী মোঃ আরিফ বিল্লাহ,বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন,কেন্দ্রীয় স্বোচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ,বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ,মোঃ রবিউল ইসলাম লাখু,মোঃ লালিম শেখ,মোঃ গোলজার আলম।এছাড়া অনুষ্ঠানে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।