1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় স্বীকার শার্শার যুবক নিহত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় স্বীকার শার্শার যুবক নিহত

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার শেয়ার হয়েছে

মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে।শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন

পারিবারিক সুত্রে জানা যায়,আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে বাংলাদেশে তার পরিবারকে তা জানান।

নিহতের রনির বন্ধু আশিক জানান,মৃত্যু সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে তার পরিবারে জানান। আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলো তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।

কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন জানান,রনি আড়াই বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসিরা চেষ্টা চালাচ্ছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জানান,প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।