1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতবিনিময় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতবিনিময়

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি|| বাগেরহাটের মোংলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

রবিবার (০৬জুলাই) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী’র সঞ্চালনায় প্রেস ক্লাব অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই- গণমাধ্যম স্বাধীন।আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবেন ভয় ভিতিকে উপেক্ষা করে।

এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমরা আর অপরাজনীতি দেখতে চাই না।গত ১৭’বছর স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষই রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন।সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে সংবাদ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।

এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের আয়না। আপনারা নির্ভিক ভাবে কাজ করুন। আপনাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরুন। এতে যদি কেউ আপনাদের দলীয় প্রভাব দেখিয়ে ভয়ভিতি, হামলা মামলার ভয় দেখায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি আগামী দিনে মোংলাকে একটি সুন্দর সমাজ গঠনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ মতবিনিময় সভা শেষে মোংলা প্রেস ক্লাব উন্নয়নের জন্য সাংবাদিকদের হাতে নিজস্ব তহবিল থেকে ৫০’হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সকল সদস্য’সহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলা শাখার সভাপতি বীর আবু হানিফ শেখ, বিএনপি নেতার সফর সঙ্গী হিসাবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জেলা – উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।