1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পবিত্র আশুরা উপলক্ষে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহার বিতরণ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পবিত্র আশুরা উপলক্ষে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||পবিত্র আশুরার মহিমান্বিত দিনে খুলনার খালিশপুরে ১০ ও ১২ নং ওয়ার্ডে বসবাসকারী বিহারি, শিয়া ও শুন্নী গ্রুপ প্রধানদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়।

“ঈদ ও পূজার মতো ধর্মীয় উৎসবের ধারাবাহিকতায়, পবিত্র আশুরাকে একটি শান্তিপূর্ণ ও সম্মানজনক আবহে উদযাপন করার লক্ষ্যে এ উপহারসামগ্রী খালিশপুরের ৩২ জন গ্রুপ প্রধানের হাতে এ উপহার হস্তান্তর করা হয়।”

খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ। পুরো কার্যক্রমটি শ্রদ্ধা, শান্তি ও আন্তরিকতায় পরিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন— “পবিত্র আশুরার শিক্ষা হলো ত্যাগ ও মানবতার। এই দিনে মানুষের পাশে দাঁড়ানো এক প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

বিএনপি খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,
খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী বাবু,
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস,

মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,

এবং বিএনপি নেতৃবৃন্দ: বিপ্লবুর রহমান কুদ্দুস, হাসান উল্লা বুলবুল, জাহিদুল হোসেন, খোদাবক্স কুরাইশি কাল্লু, মাফিজুর রহমান মাজু, আরিফুর রহমান শিমুল, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, মোঃ রফিকুল ইসলাম, মজিবুর রহমান, সাইফুর রহমান, মোহাম্মদ কাউসার আলী, মোঃ শাহজাদ হোসেন টেক্কা সহ অনেকে।

এছাড়াও ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের মহরম কমিটির সকল নেতৃবৃন্দও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

বক্তারা আরও বলেন— “পবিত্র আশুরা কেবল ইতিহাসের ঘটনা নয়, এটি আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা দেয়। এমন দিনে মানুষের কষ্ট লাঘব করতে পারাই সবচেয়ে বড় ইবাদত।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।