1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিরিতের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পিরিতের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৬১ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||ফেসবুকে পরিচয়, তারপর প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। তাদের দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। অন্যদিকে এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে দু’জনের পরিচয় হওয়ার পর কেউই দু’জনের ভাষা জানতেন না। তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের।

দু’জনেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আলাপ চালাতে থাকেন। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসবেন। জুন মাসের শেষে তিনি দেশে আসেন। কয়েকদিন পর গত ২৯ জুন গোপালগঞ্জে আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয় এবং খ্রিস্টান রীতিতে তাদের বরণ করে নেওয়া হয়। বর্তমানে দাকোপে পিংকিদের বাড়িতেই অবস্থান করছে নব দম্পতি।

সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই হাসাহাসি করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।

পিংকি সরদার গণমাধ্যম কে বলেন, ‌‘শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও ‍খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মাঝে আমার পাসপোর্ট ও ভিসা করাবে। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবে।’

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভাল। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।

পিংকির বাবা স্বপন সরকার বলেন, ‘প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।