1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিয়ের পর নারীদের ওজন বাড়ে যেসব কারণে - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিয়ের পর নারীদের ওজন বাড়ে যেসব কারণে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর || বিয়ের পর অনেকেরই ওজন বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। বিশেষ করে মেয়েদের ওজন তো কম বেশি বাড়েই। বিয়ের আগে নিজেকে বিয়ের পোশাকে মানানসই দেখতে চায় সবাই। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ফিটনেস রুটিন ভেঙে যায়। সেই কারণে ওজন বেড়ে যায়।

‘অনলি মাই হেলথ’–এর এক গবেষণা জানিয়েছে, বিয়ের পর আপনি সুখী হোন বা অসুখী দুই ক্ষেত্রেই ওজন বাড়ার ব্যাপক সম্ভাবনা আছে। নারী–পুরুষ উভয়েরই ওজন বাড়ে। তবে পুরুষের তুলনায় নারীর ওজন বাড়ার সম্ভাবনা আড়াই গুণেরও বেশি। কেননা নারী শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক যত পরিবর্তনের ভেতর দিয়ে যান, পুরুষের জীবনে তত পরিবর্তন আসে না। বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়।

‘লাভ ওয়েট’ নিয়ে গবেষকরা নানা রকম গবেষণা ও সমীক্ষাও চালিয়েছেন। ঠিক কী কারণে বিয়ের পর ওজন বেড়ে যায়। বিয়ের প্রথম বছরে গড়ে নারীর ওজন বাড়ে পাঁচ পাউন্ড বা দুই কেজির একটু বেশি। অনেকের ধারণা বিয়ের পর নিয়মিত শারীরিক মিলনই ওজন বৃদ্ধির কারণ। এই ধারণা মোটেও ঠিক নয়। বেশিরভাগ চিকিৎসকই জানিয়েছেন নিয়মিত শারীরিক সম্পর্কের কারণে নারীর ওজন বাড়ে না। কারণ অনেক সময় শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়, যা ওজনে প্রভাব ফেলতে পারে। শুধু নারী নয় পুরুষেরও ওজন বাড়ে। তবে ওজন বাড়ার সঙ্গে দৈনন্দিন শারীরিক মিলনের কোনো সম্পর্ক নেই। আসুন জেনে নেই বিয়ের পরে কেন ওজন বাড়ে-

বিয়ের আগে অনেক মেয়েই ওজন নিয়ে বেশ সচেতন থাকেন। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে রাখেন ও শরীরচর্চাও শুরু করেন কেউ কেউ। তবে বিয়ের পর সেটা পুরোপুরি চলে না গেলেও, বেশির ভাগের ক্ষেত্রে তা কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়ার পরে তারা নিজের যত্ন নেওয়া কমিয়ে দেন। কেউ আবার সময়ের অভাবে শরীরের প্রতি যত্ন নিতে পারেন না। ফলে ওজন বেড়ে যায়।

মানুষ ভালোবাসা পেলে নিরাপদ বোধ করে ও সুখী হয়। তখন তার খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বিশেষ করে মিষ্টি ও পনিরজাতীয় খাবারের প্রতি চাহিদা বাড়ে।

বিয়ের পর মেয়েদের খাদ্যাভ্যাসে বড় বদল আসে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো দেশে বিয়ের পর আত্মীয়স্বজনের বাড়িতে দাওয়াতের হিড়িক পড়ে যায়। প্রায় এক বছর পর্যন্ত চলতে থাকে নানা আয়োজন। আত্মীয়স্বজনদের বাড়িতে রোজ রোজ নানা ধরণের মজাদার খাবার খাওয়া হয় তাই ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক।

বিয়ের পরে নতুন কয়েকটি দায়িত্ব এসে পড়ে। সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রটিও সমান দক্ষতায় সামাল দিতে হয়। ফলে মানসিক চাপ বাড়ে ঘুম কমে যায়। এছাড়া নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে। অচেনা পরিবেশেও অনেকের ঘুম আসতে সমস্যা হয়। ঘুমের অনিয়মও ওজন বাড়িয়ে দেয়।

প্রথম কিছুদিন বিয়ের যাবতীয় অনুষ্ঠানের কারণে ঠিকমতো খাওয়া হয় না। তবুও মিষ্টি, কেক, কোক খাওয়ার পরিমাণ বেড়ে যায়। সেই কারণেও শরীরের অবস্থা খারাপ হয়ে যায়।

বিয়ের পর খাওয়া-দাওয়ার ধরণ, খাওয়ার পরিমাণ ও সময় সবকিছুই বদলে যায়। সেই কারণেও ওজন বাড়তে পারে। নারীদের ক্ষেত্রে দেখা যায় বাবার বাড়িতে যে ধরনের খাবারে অভ্যস্ত ছিলেন শ্বশুরবাড়িতে সেটার ভিন্নতা থাকে। এতে ইনটেসটাইনের ওপর চাপ পড়ে। ভিটামিন বি স্টোরেজের অবস্থা একেবারে শেষপ্রান্তে এসে পড়ে। শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অশান্তি হয়। ফলে ওজন বাড়তে পারে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিয়ের পর নারীদের ওজন বেড়ে যাওয়ার পেছনে জিনগত কারণও রয়েছে। দেখা গেছে, যে নারীদের মায়ের ওজন বিয়ের পর বেড়েছে, তাদের মেয়েদের মধ্যেও অনেক ক্ষেত্রে সেই প্রবণতা চোখে পড়েছে। স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা করলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।