1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেসিসির নির্বাচন ফল বাতিল চেয়ে মঞ্জুর মামলা, একতরফা শুনানি শেষ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেসিসির নির্বাচন ফল বাতিল চেয়ে মঞ্জুর মামলা, একতরফা শুনানি শেষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা সিটি কর্পোরেশনের ২০১৮ সালের নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলার একতরফা শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. খোরশেদ আলম তার লিখিত জবানবন্দি গ্রহণ করেন। এ সময় আদালত মঞ্জুর পক্ষ থেকে আরও কিছু কাগজপত্র চেয়েছেন। তবে রায়ের দিন এখনো নির্ধারিত হয়নি।

মঞ্জুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা বলেন, “তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার খালেক মনোনয়নপত্রে তথ্য গোপন করেন। আমাদের আপিল বিভাগীয় কমিশনার গ্রহণ না করে তার পক্ষেই রায় দেন। ভোটে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়, সাধারণ ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষর ছাড়া ফল প্রকাশ করা হয়।”

তিনি জানান, মামলার লিখিত বক্তব্যসহ প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন রায়ের অপেক্ষা।

বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, “নির্বাচনের সময় আমাদের কথা শোনার সুযোগ দেওয়া হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর মামলা এগোচ্ছে। আমি আদালতের কাছে ৫টি বিষয়ে প্রতিকার চেয়েছি—তালুকদার খালেকের অযোগ্যতা, সম্পদ গোপন, মিথ্যা মামলা, পোলিং এজেন্ট ও সরঞ্জাম ছিনতাই, এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ফল ঘোষণা।”

তিনি আশা প্রকাশ করেন, “আজ দেশের বিচার বিভাগ স্বাধীন, প্রভাবমুক্ত। আমি বিশ্বাস করি, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।