1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা-৫ (ফুলতলা - ডুমুরিয়া) আসনের প্রার্থী নির্ধারণ নিয়ে দুই উপজেলা নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা-৫ (ফুলতলা – ডুমুরিয়া) আসনের প্রার্থী নির্ধারণ নিয়ে দুই উপজেলা নেতাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী নির্ধারণ নিয়ে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

৮ ই জুলাই মঙ্গলবার বিকালে নগরীর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

সভায় খুলনা জেলা বিএনপি, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর বাইরে খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আজগর লবী এবং জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েতও সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় রকিবুল ইসলাম বকুল বলেন, দলমত ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, নেতাকর্মীদের তার পক্ষেই কাজ করতে হবে। তাহলে যে কোনো প্রার্থীর পক্ষে বিজয় সহজ হবে।

সভায় কেন্দ্রীয় নেতারা আলী আজগর লবীকে প্রার্থী ইঙ্গিত করে বক্তব্য রাখেন। তবে প্রার্থী হিসেবে কাউকে পরিচয় করিয়ে দেননি।

সভা শেষে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, আমরা এখানে কোনো প্রার্থী ঘোষণা করতে আসেনি।

প্রার্থী ঘোষণার এখতিয়ারও আমাদের নেই। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে বিজয়ী করতে কাজ করার কেন্দ্রের বার্তা কর্মীদের কাছে পৌঁছে দিয়েছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।