1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ঘুষের বিনিময় আসামি মুক্ত ! এলাকায় তোলপাড় - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় ঘুষের বিনিময় আসামি মুক্ত ! এলাকায় তোলপাড়

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় আলোচিত ছাত্র আন্দোলনের মামলার এজাহার ভুক্ত আসামিকে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে ।

জানাগেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর পর লোহাগড়া থানায় এজাহার ভুক্ত আসামি উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো. জিল্লুর রহমানকে ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এসআই তারেক রহমান ও এ এসআই ইলিয়াস এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে আটক করেন। কিন্তু থানায় না এনে, নগদ ৩০ হাজার টাকা গ্রহণ করে এবং আরও ১০ হাজার টাকা বকেয়া রেখে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবুর।

এ বিষয়ে বাদী কাজী ইয়াজুর রহমান বাবু তার নিজস্ব ফেজবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মূখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু তার ফেসবুক পেইজে বলেন আমার দায়েরকৃত মামলার আসামি মোঃ জিল্লুর রহমানকে

লোহাগড়া থানায় কর্মরত এস আই ইলিয়াস এবং এএসআই তারেক ০৫ জুলাই রাতে এড়েন্দা থেকে আটক করে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। ৩০হাজার টাকা পরিশোধ করেন এবং  ১০ হাজার টাকা বাকি রয়েছে।

লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি ১০ হাজার টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি, টাকাটা নিয়ে যাওয়ার অনুরোধ করছি ধন্যবাদ।

বাদী ইয়াজুর রহমান বাবু  আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিক অভিযোগ করবেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানাবেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,“বিষয়টি আমার জানা নেই, তবে আমি তদন্ত করে দেখছি।” তাছাড়া গত দুইদিন আমি একটি ডাকাতি মামলার আসামি তুষারকে ধরার জন্য ঢাকা এবং লোহাগড়াতে ব্যস্ত ছিলাম।

তবে অভিযুক্ত এসআই ও এএসআই-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ ফোন ধরেননি।

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে এই ‘লেনদেনের’ খবর ফাঁস হওয়ায় তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন—এ ধরনের ঘটনা যদি সত্য হয়, তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

রাজনৈতিক সচেতন মহল সহ স্থানীয়রা বলছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যদি ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেন, তাহলে দেশে আইনের শাসনের চরম অবনতি ঘটবে।কারন টাকার বিনিময়ে যে কোন ধরনের অপরাধ কর্মে লিপ্ত হবে।

এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবী জানান ঐ দুই পুলিশের।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।