1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ - প্রধান উপদেষ্টার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ – প্রধান উপদেষ্টার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তিন উপপ্রেস সচিব।

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুল বলেন, “আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা।”
তবে সব প্রস্তুতি শেষ হলেও ভোট ডিসেম্বর নয়, রোজার আগে হতে পারে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় এই ব্রিফিংয়ের জন্য রাত ৮টায় আমন্ত্রণ জানানো হয় সংবাদকর্মীদের। ৭টা ১০ মিনিটে জানানো হয়, ব্রিফিং হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে ‘গুরুত্বপূর্ণ’ একটি বৈঠক করেছেন। সেখানে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানরা ছিলেন।


প্রেস সচিবের ব্রিফিংয়ের আগে স্বরাষ্ট্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা
দুই ঘণ্টার এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “আজকে অনেক গুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

”প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন, বাই ডিসেম্বর।”

এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে জানিয়ে শফিকুল বলেন, “যেমন আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন মেম্বার অব সিকিউরিটি ফোর্সেস—পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন।”

নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলেও জানান প্রেস সচিব।
নির্বাচনের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না, সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।