1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও প্রস্তুত হতে হবে”: নাহিদ ইসলাম - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও প্রস্তুত হতে হবে”: নাহিদ ইসলাম

  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় এনসিপির পথসভায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,“জুলাই গণঅভ্যুত্থান ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, লগি-বৈঠার বিরুদ্ধে।

কিন্তু আজ আবার দেশে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েছে। রাজধানীতে ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে চাঁদার দাবিতে। এই প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়নি।”

তিনি আরও বলেন,“আওয়ামী লীগ খুলনার শিল্প এলাকা ধ্বংস করেছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন করেছে। এর বিরুদ্ধে জনগণকে আবারও সোচ্চার হতে হবে। আমাদের শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে।”

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ সব কথা বলেন।

যশোর থেকে সড়কপথে পদযাত্রা করে শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান এনসিপি নেতারা। সন্ধ্যা সোয়া ছয়টায় তাঁরা ফুল ও জাতীয় পতাকা দিয়ে সংবর্ধিত হন। মাগরিবের নামাজের পর শুরু হওয়া এ সভা রাত পৌনে নয়টায় শেষ হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন: আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম। তাঁরা জানান,“জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রার্থী দেবে। জনগণের রায়ে এনসিপির প্রার্থীরা বিজয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।”

বক্তারা বলেন, “মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। তাই নতুন সংবিধান গড়ে তুলতে হবে। ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে।” তাঁরা আরও বলেন,“চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও লড়েছে, ভবিষ্যতেও লড়বে।”

সভা শেষে নেতৃবৃন্দ খালিশপুর পিপলস গোল চত্বরে যান এবং সেখানে আরেকটি সমাবেশে যোগ দেন, যেখানে খুলনার শিল্পাঞ্চল পুনর্গঠনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।