1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় হঠাৎ মরিচের কেজি ২০০ টাকা,বিপাকে নিম্ন আয়ের মানুষ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় হঠাৎ মরিচের কেজি ২০০ টাকা,বিপাকে নিম্ন আয়ের মানুষ

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল || প্রতিনিধি টানা বৃষ্টিতে হঠাৎ করে লোহাগড়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়।  সেখানে খুচরা বাজারে প্রকারভেদে কেজি দরে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা।

শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার,লোহাগড়া বাজার, দিঘলিয়া বাজার, নলদী, মিঠাপুর বাজার, মানিকগঞ্জ, কালিগঞ্জ বাজারসহ অন্যান্য বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন বাজার সূত্রে জানা গেছে, কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকার ফসলি জমিতে পানি উঠে গেছে। এ কারণে অনেক সবজি বা মরিচের জমিতে পানি উঠে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাজারে মরিচের দাম বেড়েছে।

শুধু তাই নয়, আগামীতে দেশে বৃষ্টিপাতের পরিমান বাড়লে দেশের বাইরে থেকে মরিচ আমদানি না হলে মরিচের দাম আরো বেড়ে যেতে পারে বলে ক্রেতা-বিক্রেতা আশঙ্কা করছেন।

লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের খুচরা ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। পাইকারি বাজার থেকে ২০০ টাকা দরে কিনেছিলাম। সেগুলো এখন ২৪০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

এদিকে লোহাগড়া বাজারের পাইকারী ব্যবসায়ী ইবাদত শিকদার জানান,বৃষ্টির কারণে মরিচের দাম কয়েক গুন বেড়ে গেছে। আজকে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত পাইকারী মরিচ বিক্রি হয়েছে।

লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারের সবজি ব্যবসায়ী আলামিন বলেন, বৃষ্টির কারণে বাজারে মরিচের আমদানি কম। আজকে পাইকারি বাজারের আড়ত থেকে ১৯০ থেকে ২০০ টাকা দরে কিনেছি। এখন সেটা খুচরা হিসেবে সকালের দিকে ২৪০ টাকা দরে বিক্রি করেছি।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ মরিচের দাম বেড়েছে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হয়ে যাবে আশা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।