1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা: প্রধান আসামি বাপ্পি ও সহযোগী রাজীব র‍্যাবের হাতে আটক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা: প্রধান আসামি বাপ্পি ও সহযোগী রাজীব র‍্যাবের হাতে আটক

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর  প্রতিনিধি ||যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পি (২৮) ও তার সহযোগী রাজীব হোসেন (১৯) কে আটক করেছে র‍্যাব।

রোববার (১৩ জুলাই) র‍্যাব-৬ যশোর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল।সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চারখাম্বা মোড় এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় রাজীব হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব জানায়, বাপ্পি মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন এবং পরবর্তীতে বিয়ে করেন বাপ্পির পূর্বপরিচিত আশরাফুল ইসলাম বিপুলকে।

এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপ্পি এবং পরিকল্পিতভাবে বিপুলকে হত্যার ছক কষে।গত শনিবার রাতে শেখহাটি এলাকায় সুযোগ বুঝে বাপ্পি, রাজীবসহ আরও কয়েকজন মিলে বিপুলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, বাপ্পির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ দুটি মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় নিহত বিপুলের মা মোমেনা খাতুন কোতোয়ালী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন: যশোর শহর ষষ্ঠী তলা এলাকার মোস্তর ছেলে রুবেল, বালিয়াডাঙ্গা গ্রামের ওলিয়ারের ছেলে রব, ডালমিল কলাবাগান এলাকার ইমন এবং অজ্ঞাতনামা ৪-৫ জন। র‌্যাব জানায়, মামলার এজাহারভুক্ত তিন আসামি এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ না করলেও, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।