1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্বাদে-পুষ্টিতে সমৃদ্ধ এই জলজ উদ্ভিদ, দখল করছে ভোজন রসিকের মন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

স্বাদে-পুষ্টিতে সমৃদ্ধ এই জলজ উদ্ভিদ, দখল করছে ভোজন রসিকের মন

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা খুলনার খবর ||খুলনার দিঘলিয়া উপজেলার হাটবাজার গুলোতে এখন বেশ সরব শাপলা নামের একটি সবজি।

আগে যেটি শুধুই সৌন্দর্য বা পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত হতো, সেটিই এখন ভোজনরসিকদের পাতে স্থান করে নিচ্ছে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাদ্য উপাদান হিসেবে।পথের বাজার, বারাকপুর , গাজিরহাট, কোলা, চন্দনীমহল, সেনহাটিসহ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, বর্ষার এ সময়টিতে শাপলার চাহিদা অনেক বেড়ে গেছে।

প্রতিদিনই গ্রামের জলাশয়, ধানক্ষেত বা খাল-বিল থেকে শাপলা তুলে এনে স্থানীয় একশ্রেণীর মৌসুমী সবজি বিক্রেতা বাজারে বিক্রি করছেন ২০ থেকে ৩০ টাকা প্রতি আঁটি দরে।

কোথাও কোথাও চাহিদা অনুযায়ী দাম আরও বাড়ছে।স্থানীয় বিক্রেতা বাদশা বলেন, “আগে শাপলার এত চাহিদা ছিল না।

এখন অনেকেই শাপলা দিয়ে মাছ বা মুরগির ঝোল রান্না করেন, কেউ আবার ভর্তা বা ভাজিও করেন। বিক্রি ভালো হচ্ছে।”রান্নার স্বাদে বৈচিত্র্য ও পুষ্টিগুণের কারণে শাপলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

পুষ্টিবিদদের মতে, শাপলার কাণ্ডে রয়েছে আঁশ, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স ও অ্যান্টি-অক্সিডেন্ট। এটি হজমে সহায়ক, রক্তশূন্যতা দূর করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

আরও আশার বিষয় হলো—শাপলা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে কোনো প্রকার সার বা কীটনাশক ছাড়াই জন্মায়, এতে করে এটি একটি নিরাপদ খাদ্য উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে।

দিঘলিয়ার মৌসুমী শাপলা বিক্রেতারা মনে করছেন, সরকার বা কৃষি দপ্তর যদি শাপলা উৎপাদন, সংগ্রহ ও বাজারজাতকরণে সহায়তা করে, তাহলে এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।পরিবেশবান্ধব, পুষ্টিকর ও সুস্বাদু এই শাপলা যেন আরও বেশি মানুষের খাদ্য তালিকায় স্থান পায়—এমনটিই প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।