1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দলীয় প্যাডে আ.লীগ নেতাদের প্রত্যয়নপত্র;লোহাগড়ায় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দলীয় প্যাডে আ.লীগ নেতাদের প্রত্যয়নপত্র;লোহাগড়ায় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার দলীয় প্যাড ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সম্প্রতি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাস যথাক্রমে যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিনের পক্ষে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র ইস্যু করেন।

গত শনিবার (১৩ জুলাই) বিষয়টি ফাঁস হয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষিতে লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অপকর্মে জড়িত ওই দুইজন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,দলীয় অনুমোদন ছাড়া ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান বিএনপির গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাসকে তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু গণমাধ্যমকর্মীদের ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।