1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কের বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন,কয়রা উপজেলা প্রতিনিধি || খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের চরিত্রহনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা যুব দলের আহবায়ক ও কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম। লিখিত বক্তব্যে তিনি জানান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম পেশায় একজন আইনজীবি। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল। এর পাশাপাশি গত ১৬ বছরে স্বৈরাচারি সরকারের দেওয়া সকল মামলা পরিচালনায় স্থানীয় নেতা-কর্মীদের নিঃস্বার্থভাবে সহযোগীতা করে আসছেন।

তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি কয়রা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও কোন দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মনোনয়ন প্রত্যাশি হিসেবে তিনি গনসংযোগ করে যাচ্ছেন। তাঁকে নিয়ে এর মধ্যে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ঠিক সেই মূহুর্তে একজন জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিবীদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল ।তারই রেশ ধরে গত ১২ জুলাই তাঁর বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য উপস্থাপন করে একটি ভিডিও কন্টেন্ট তৈরী করে তা ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে যেভাবে তাঁর চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিষ্মিত হয়েছেন বিএনপির নেতাকর্মি। এলাকার মানুষ। লিখিত বক্তব্যে তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম বক্তব্য রাখেন। সেখানে ঐ চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়। এরপর থেকে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাদের চরিত্রহনন করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট ছড়িয়ে দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ নামে একটি ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে কোন তথ্য প্রমান ছাড়াই প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট। ঐ ফেজবুক আইডিতে প্রতিবেদক ও তথ্য সরবরাহকারি হিসেবে যুবদলের আহবায়ক ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের নাম ব্যবহার করা হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপির নেতা মনজুরুল আলম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শহীদুল্লাহ শাহীন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ,

গোলাম রসুল, নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম, খোকা, ডি এম হেলাল উদ্দীন, রবিউল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।