1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জাতীয় নাগরিক পার্টি / NCP নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা, বৃহস্পতিবার সারা দেশ বিক্ষোভ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জাতীয় নাগরিক পার্টি / NCP নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা, বৃহস্পতিবার সারা দেশ বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || গোপালগঞ্জে এনসিপির ওপর মুজিবাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে। হামলার পেছনে যারা দায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের করতে হবে।

হামলার প্রতিবাদেরবৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টায় খুলনা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে পহেলা জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সেই কর্মসূচিতে আমরা দেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা শুনছি।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল। আমাদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে।

জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। গোপালগঞ্জে সমাবেশ শেষ করার পর আমরা যখন মাদারীপুর রওনা হুই, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে হামলা করে।

নাহিদ বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই ধারণা আজ এনসিপি ভেঙে দিয়েছে। গোপালগঞ্জে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরের সন্ত্রাসীরা হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভা ছিল মাদারীপুর ও শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে।

নাহিদ আরও বলেন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরো দেশে যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামী ছাত্রলীগের যেসব নেতারা রয়েছেন তারা গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে সশস্ত্র হামলা চালিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছে ৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবে। আগামীকাল ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে এবং আগের সময়সূচি অনুযায়ী পথসভা চলতে থাকবে, বলেন তিনি। নাহিদ ইসলাম, আজ এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। আমরা এই সংবাদ ব্রিফিংয়ে বলতে চাই, এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।