1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁর মান্দায় রোপনকৃত ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নওগাঁর মান্দায় রোপনকৃত ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬২ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন, নওগাঁ ||‎ নওগাঁর মান্দায় রোপনকৃত ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা মৌজার বিলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুর্গাপুর গ্রামের মৃত মসির উদ্দিন এর ছেলে লুৎফর রহমান (লুতু) অভিযোগ করে বলেন, আমাদের খতিয়ান ভক্ত ভোগ দখলিয় সম্পত্তি শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসতেছি।

এমতাবস্থায় বুধবার সকালে নলকুড়ি গ্রামের বয়েন উদ্দিনের (কান্তু) ছেলে জামাল হোসেন, আমার রুপনকৃত ধান নষ্ট করে। তবে এ ঘটনার ব্যাপারে জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারো রুপনকৃত ধান নষ্ট করিনি। আর ওই জমিটা আমার মায়ের নামে কবলা করা রয়েছে, বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

তবে স্থানীয় মাতবর রবিউল ইসলাম নজরুল ইসলাম, ইউপি সদস্য সামাদ, ইউপি সদস্য হবিবুর রহমানসহ অনেকে জানান, বিষয়টি নিয়ে ইতিপূর্বে বসে দুই পক্ষের উপস্থিতিতে জমি সংক্রান্ত বিষয়টি নিরসন করা হয়েছে।

এরপরেও জামাল হোসেন কেন আবার জমিতে গেল বিষয়টি জানা নেই। মৈনম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামাদ হোসেন জানান, লুৎফর রহমান এবং জামাল হোসেনের মধ্যে বিবাদমান সম্পত্তির যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই অন্তে ইউপি সদস্যগণ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হয়েছে। তবে জামাল যদি এ ধরনের কাজ করে থাকে তাহলে এটি তার উচিত হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।