1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলে নিহত, আটক ১ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলে নিহত, আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর শেখ (৬০) ও তার ছেলে নাহিদ শেখ (৩০) নিহত হয়েছেন।

এ ঘটনায় প্রতিপক্ষের আব্দুল কাদের নামে একজন আহত ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে কবির শেখ নামে এক আসামিকে আটক করেছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া বিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর শেখ বাহিরপাড়া গ্রামের মৃত মজিদ শেখের ছেলে এবং নাহিদ শেখ তার ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখ ওরফে মান্দারদের সঙ্গে জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সালিশ-বৈঠক হলেও সমাধান হয়নি। মামলার রায় জাহাঙ্গীরদের পক্ষে আসলেও প্রতিপক্ষ পুনরায় আদালতের দ্বারস্থ হয়।

ঘটনার দিন সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। সেখানে কাউসার ও তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন।

আহত নাহিদকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। অন্য আহত আব্দুল কাদেরকে খুলনায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।