1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সমাবেশ সফল করতে ১০ হাজার বাস রিজার্ভ এর পর, এবার ভাড়া করলো ৩ জোড়া ট্রেন, লক্ষ্য ইতিহাস গড়া! - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সমাবেশ সফল করতে ১০ হাজার বাস রিজার্ভ এর পর, এবার ভাড়া করলো ৩ জোড়া ট্রেন, লক্ষ্য ইতিহাস গড়া!

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া শনিবারের সমাবেশে নেতাকর্মীদের আনতে ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট-১ আরফিন নাহার এবং বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত ভিন্ন তিনটি চিঠিতে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা (লোড ১৪/২৮) স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে।

উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়৷
প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে, ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিবাগত) রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়।

শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়।

আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে ভোররাত ৩টা ৩০ মিনিটে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।

এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।