1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের, একজন লাইফ সাপোর্টে - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের, একজন লাইফ সাপোর্টে

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা মহানগরীর বয়রা এলাকার পূজা খোলা এলাকায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরও একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বয়রা সেরের বাজার এলাকার আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংসনের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০) ।

অপরদিকে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তি হলেন সনু, যিনি খুলনা মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে বয়রা এলাকার তোতা মিয়ার হোটেলে একত্রে মদ্যপান করেন নিহত ও আহতরা। এরপরই তাঁরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা মৃতদের লাশ বাড়িতে নিয়ে যান। সনু নামের এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই জানান, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিষাক্ত দেশি মদ পানের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাটি বয়রা এলাকার তোতা মিয়ার হোটেলে ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট হোটেল ও মদের উৎস সম্পর্কে অনুসন্ধান শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ মদ বিক্রি বহুদিন ধরেই চলে আসছিল। প্রশাসনের নজরদারির অভাবে এবার তা প্রাণঘাতী হয়ে উঠল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক জরুরি বিভাগের চিকিৎসক বলেন, “এ ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের দেরিতে আনা হলে তাদের বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

বিষাক্ত মদে সাধারণত মিথানল বা অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত থাকে যা কিডনি, স্নায়ুতন্ত্র ও হৃৎপিণ্ডে তাৎক্ষণিক প্রভাব ফেলে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।