1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে? - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে?

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||প্রাক্তনকে বারবার কেন মনে পড়ে ?

প্রাক্তনের স্মৃতি মনে আসা একটি সাধারণ ব্যাপার। এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক এবং আবেগিক কিছু কারণ।

পুরোনো অভ্যাস, নস্টালজিয়া, অসম্পূর্ণতাবোধ বা বর্তমানের কোনো শূন্যতা প্রাক্তনের স্মৃতিকে বারবার জাগিয়ে তোলে। মস্তিষ্ক পুরোনো প্যাটার্ন অনুসরণ করতে পছন্দ করে।
আর তাই চেনা সম্পর্কগুলোর স্মৃতি সহজে পিছু ছাড়তে চায় না।

তারপরও জীবনে প্রেম যতটা সত্যি, ঠিক ততটাই সত্যি বিচ্ছেদও। কিন্তু মেনে ও মানিয়ে নেওয়াটা বেশ কষ্টের। সবকিছুতে পূর্ণ থাকলেও প্রতি মুহূর্তে মনে পড়ে যায় প্রাক্তনকেই।

 

এতে কোনো অপরাধ নেই। কিন্তু জানেন কেন হয় এরকম? চলুন জেনে নিই :—
১. মানুষ অভ্যেসের দাস। একটা গতে বাধা জীবনে বিশ্বাসী। যা যেভাবে ছিল, তা বদলে গেলে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। গতকালও যে ছিল, আজ সে নেই, এটা মেনে নিতে পারাই চ্যালেঞ্জ। মানতে না পারলেই ঘুরে ফিরে আসে স্মৃতি।
২. ভালোবাসার মিষ্টি অনুভূতিগুলো মস্তিষ্কে ‘ফিল-গুড’ রাসায়নিকের নিঃসরণ করে। ফলে আমাদের মন-মেজাজ থাকে ফুরফুরে। বিচ্ছেদে এই অনুভূতিগুলো বন্ধ হয়ে যায়। সেই কারণে মন চায় সেই পুরোনো জীবন ফিরে পেতে।
৩. অনেক সময় ‘ক্লোজার’ ছাড়াই বিচ্ছেদ হয়ে যায়। অনেক প্রশ্ন থেকে যায় অজানা। এক্ষেত্রে প্রাক্তনকে মনে পড়া খুব স্বাভাবিক। রাগ, দুঃখ, অভিমানের পাশাপাশি মাঝে মধ্যেই মনে উঁকি মারে প্রশ্ন, ‘কোন দোষে এই দূরত্ব?’ জবাব মেলে না। কিন্তু একথাই বারবার মনে করিয়ে দেয় পুরোনো সুন্দর দিনগুলো।
৪. বিচ্ছেদের সঙ্গেই হারিয়ে যায় সঙ্গীর অভ্যেসগুলো। যে কাজগুলো আপনারা একসঙ্গে করতেন, সেগুলোও বদলে যায়। একা করতে হয়। যে জায়গায় একসঙ্গে যেতেন, এখন সেখানে একা যান। যা বাড়ায় মন খারাপ। নতুন জীবনেও বারবার মনে পড়ে প্রাক্তনকে।
৫. সম্পর্কে থাকাকালীন সঙ্গীর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন? এক্ষেত্রে বিচ্ছেদ ভেতর থেকে ভেঙে দেয় যে কাউকে। একাকিত্ব গ্রাস করে। নিজের জীবন কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই জবাব থাকে না নিজের কাছেই। সেক্ষেত্রেও বারবার ঘুরে ফিরে আসে প্রাক্তনের স্মৃতি।
৬. যেকোনো ক্ষত সারতেই সময় লাগে। তাই জোর করে প্রাক্তনকে ভোলার চেষ্টা করতে গেলেই বিপদ। মনের ওপর জোর করলে বারবার ঘুরে ফিরে আসে পুরোনো স্মৃতি, তা আপনাকে শক্ত করার বদলে আরও বেশি দুর্বল করে দেয়।

মনে করিয়ে দেয় প্রাক্তনের সঙ্গে কাটানো সময়। কষ্ট দেয় বিচ্ছেদ। মুক্তি পেতে কথা বলুন বন্ধুদের সঙ্গে। নিজের অনুভূতি ভাগ করে নিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।