1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের নিকট বাপা’র স্মারকলিপি প্রদান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের নিকট বাপা’র স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||ময়ূর নদের অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর নিকট রোববার বিকেল সাড়ে ৪টায় স্মারকলিপি প্রদান করা হয়।

বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী এবং খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজামুর রহমান লালু, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, শ্রমিক নেতা রঙ্গলাল মৃধা, শিক্ষানবিশ আইনজীবী সাদিয়া আক্তার শিমু, শিরোমণি যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা প্রমি আক্তার লিজা, ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় নগরীর দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থিত ময়ূর নদটি এক সময়ের খরস্রোতা নদ। এ নদে চলাচল করতো কার্গো, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন ভারী জলযান। খুলনার ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল এ নদীটি।

কিন্তু সময়ের ব্যবধানে এ নদীটি বলা চলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যথেচ্ছা অবৈধ দখল এবং নির্বিচারে দূষণের কারণে নদীটি অনেকটাই অস্তিত্ব সংকটে। অথচ এ অঞ্চলের পরিবেশ, প্রতিবেশ রক্ষা, চাষাবাদ, ব্যবসা বাণিজ্যে এ নদীটির ভূমিকা অনস্বীকার্য।

এতে উলে­খ করা হয়, নদী রক্ষায় সি এস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ পূর্বক নদী রক্ষার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে অনেক আগে থেকেই।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।