1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি খুলনার নিরালার ১৭ নম্বর রোডের ৩০৬ নম্বর বাড়ি ‘রওশন ম্যানশন’-এর তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন তুলসীপাতা ব্র্যান্ডের মশার কয়েলের ডিলার ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের ১৭ বছর পর তার একটি কন্যাসন্তান হয়, যার বয়স মাত্র ৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে  দুর্বৃত্তরা হঠাৎ করে জাকির হোসেনের উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং প্রাথমিকভাবে (কিশোর গ্যাং) জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, নিরালা এলাকায় দুর্বৃত্তদের তৎপরতা আগেও দেখা গেছে, তবে এমন হত্যাকাণ্ড জনমনে নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।