1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দ্রুত নির্বাচন না দিলে দেশে একটা সংকট তৈরি হবে: ড. ফরিদুজ্জামান ফরহাদ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দ্রুত নির্বাচন না দিলে দেশে একটা সংকট তৈরি হবে: ড. ফরিদুজ্জামান ফরহাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, নড়াইল প্রতিনিধি ||ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ২০২৫ সালের ডিসেম্বর মাসে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

যেদিন থেকে এই ঘোষণা দিয়েছেন সেদিন থেকে নির্বাচন বানচাল করার জন্য একপক্ষ দেশে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে থাকবে। তিনি আরও বলেন কোন কারণে ফেব্রুয়ারীতে নির্বাচন না হলে দেশে আবারও সংকট তৈরি হবে। আর এই সংকটের দায়ভার সরকারকেই নিতে হবে।

আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতন্ত্র আবারও উজ্জীবিত হবে। ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে নির্বাচনী ব্যবস্থাকে পুরপুরি ধ্বংস করে দিয়েছে। ভোটের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। জণগণের কাছে এই আস্থা পুনরায় ফিরিয়ে আনতে হলে সরকারের উচিত ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি গ্রহণ করা।

রবিবার (২০জুলাই) দুপুরে নড়াইলের লোহাগড়া শহরের দলীয় কার্যালয়ে উপজেলা এনপিপি আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, উপজেলা এনপিপির সহসভাপতি বদরুল আলম খান, উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, এনপিপি নেতা সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এনপিপি নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।