1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করেছে - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করেছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৮৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ,বাগেরহাট || বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মেইন রোড সহ উপ‌জেলার আশপাশের এলাকায় সম্প্রতি টানা বৃষ্টি, পুকুর ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কের পা‌শে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বি‌ভিন্ন রক‌মের যানবাহন সহ
সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এবং দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।

এই পরিস্থিতিতে স্থানীয় একটি সমাজসেবামূলক সংগঠন “কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ” প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির তরফ থেকে ঝুঁকিপূর্ণ ও ভাঙা রাস্তার অংশগুলোর পাশে লাল পতাকা টাঙিয়ে বিপদসংকেত দেওয়া হয়েছে। এর মাধ্যমে চলাচলকারী পথচারী ও যানবাহনের চালকদের আগে থেকেই সচেতন করে তোলা হচ্ছে যেন তারা সতর্কতার সাথে চলাফেরা করেন এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ বশ‌ার মোল্লা বলেন, “আমরা প্রায় প্রতিদিন স্থানীয়দের কাছ থেকে শুনছিলাম, কোথাও রাস্তায় পড়ে গিয়ে কেউ আহত হয়েছেন, কোথাও আবার ব‌্যাট‌ারী চা‌লিত ভ‌্যান সহ মোটরসাইকেল উল্টে গেছে। তাই আমরা সিদ্ধান্ত নেই, অপেক্ষা না করে নিজেরা কিছু একটা করি। সেই থেকেই এই লাল পতাকা উদ্যোগ।”

মোঃ আঃ জব্বার শেখ,মোঃ বেলাল মে‌াল্লা, হা‌নিফ শেখ,‌মে‌হে‌দী হ‌াসান, শামসুল হক ও আঃ রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরাও জানান, তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সকাল-বিকাল এলাকায় ঘুরে ভাঙা রাস্তা চিহ্নিত করছেন অ‌নেক জায়গা‌য় রাস্তার পা‌শে পুকুর সহ রাস্তা ভে‌ঙ্গে‌ ভেত‌রে ঢু‌কে গে‌ছে । উপর থে‌কে দেখ‌লে ভা‌লো ম‌নে হ‌লেও লোড গা‌ড়ী গে‌লে উল্টে প‌ড়ে যে‌তে পা‌রে
এবং সেখানে লাল পতাকা বেঁধে দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন,“আমরা এমন উদ্যোগ আগে কখনও দেখিনি। সরকার রাস্তা মেরামত না করা পর্যন্ত অন্তত এখন মানুষ সতর্ক থাকবে। এমন মানবিক কাজ সব সংগঠনের করা উচিত।”

এ বিষয়ে মোল্লাহাট উপজেলা প্রকৌশল বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান,“ভাঙা রাস্তা মেরামতের বিষয়টি আমাদের নজরে এসেছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।”

আলহাজ্ব মোঃ আবুল খা‌য়ের শেখ ব‌লেন- কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে যুক্ত রয়েছে। কখনও রক্তদান কর্মসূচি, কখনও অসহায়দের সহায়তা কিংবা মাদকবিরোধী প্রচারে তারা এগিয়ে এসেছে। এবার ভাঙা রাস্তায় বিপদ সংকেত দিয়ে তারা আবারও প্রমাণ করলো—তারা কেবল একটি সংগঠন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এক সত্যিকারের শক্তি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।