1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নানা অভিযোগে দইচকে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষথেকে সাময়িক বহিস্কার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নানা অভিযোগে দইচকে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষথেকে সাময়িক বহিস্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষথেকে সাময়িক বহিস্কারের পর এবার শহিদুল ইসলাম দইচকে প্রেসক্লাব যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি কোন অজুহাতে প্রেসক্লাব ক্যাম্পাস ব্যবহার কিংবা প্রেসক্লাবে অবস্থান করতে পারবেন না।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।বিবৃতিতে তারা জানান, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির একাধিক কর্মকর্তা-সদস্যসহ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের সাথে অসদাচরণরর দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রেসক্লাব যশোরের বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত স্বার্থে সদস্য নন এমন সংবাদকর্মীরাও সংবাদ সংক্রান্ত কাজে প্রেসক্লাব যশোরে ওঠাবসা করে থাকেন। কিন্তু একের পর অভিযোগ পাওয়ার এবং সর্বশেষ বেসামাল অবস্থায় ক্লাব সদস্যদের সাথে অশোভন আচরণ করায় দইচের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে তার ব্যক্তিগত কোন আচরণ ও কর্মকাণ্ডের দায়ভার প্রেসক্লাবসহ যশোরের পেশাজীবী সাংবাদিক সমাজ গ্রহন করবে না।এদিকে অপর একটি সূত্র জানায়, শহিদুল ইসলাম দইচের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৃথক তিনটি অভিযোগ করা হয়েছে। তার আপত্তিকর আচরণ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অভিযোগগুলো করেছেন দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক জনতার যশোর জেলা প্রতিনিধি, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও প্রেসক্লাব যশোরের সদস্য, দৈনিক লাখো কণ্ঠের যশোর ব্যুরো প্রধান মির্জা বদরুজ্জামান টুনু।

অভিযোগে তারা বলেছেন, শহিদুল ইসলাম দইচ ২০ জুলাই রাতে তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তাদের ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এছাড়া যশোর জেলা প্রশাসনের সোস্যাল গ্রুপ হোয়াটসঅ্যাপে নানা আপত্তিকর মন্তব্য করেছেন শহিদুল ইসলাম দইচ। শুধু তারা নন ওই রাতে যশোরের আরও কয়েকজন সংবাদপত্র সংশ্লিষ্ট পদস্থ ও সম্মানিত ব্যক্তিকে ফোন করে অশালীন আচরণ করেছেন। শহিদুল ইসলাম দইচের এই আচরণ সমাজের কেউই কাম্য করেননা। তারা দইচের এই‌ আচরণের দায়ে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।উল্লেখ্য, এরআগে নানা অভিযোগে দইচকে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষথেকে সাময়িক বহিস্কার করা হয়। একই সাথে শোকজ করে তাকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। অন্যথায় স্থায়ী বহিস্কারের ঘোষনা দেয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।