1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলেন এলাকাবাসী। দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পাঁচটার দিকে নিজ বাড়ির উঠানে স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। একটি বালতি ও একটি গামলায় রাখা গরুর দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন সাজ্জাদুল। গোসল চলাকালীন তিনি বলেন, “আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য একটি আত্মশুদ্ধির মুহূর্ত। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নানা সমস্যায় পড়েছি। তাই আর নয়।”

তিনি আরও জানান, তিনি মৌখিকভাবে পদত্যাগ করছেন এবং শিগগিরই লিখিতভাবে দলীয় পদ থেকে ইস্তফা দেবেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না।

সাজ্জাদুল ইসলাম কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এবং তাকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বলে একটি সূত্র জানায়।

এ বিষয়ে তার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতির কারণে তিনি মানসিক চাপ ও সামাজিক বিব্রতকর অবস্থায় ছিলেন। তাই তার এমন সিদ্ধান্তে পরিবার সন্তুষ্ট।

ঘটনার খবর পেয়ে এলাকার বহু মানুষ সাজ্জাদুলের বাড়িতে ভিড় করেন। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে নাটক বলছেন, আবার কেউ এটিকে একজন রাজনীতিকের চূড়ান্ত হতাশা হিসেবে দেখছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।