1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচন বানচাল ও দেশকে অস্থির করতে একটি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত - তুহিন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নির্বাচন বানচাল ও দেশকে অস্থির করতে একটি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত – তুহিন

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||‘নির্বাচন বানচাল ও দেশকে অস্থির করতে একটি স্বাধীনতাবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত’ এমন অভিযোগ তুলেছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও (খুলনা-২) আসনের মনোনয়নপ্রত্যাশী শফিকুল আলম তুহিন।

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় পরাজিত শক্তি ৭১-এর প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১ মুছে ফেলতে চায়। তারা উগ্রবাদী মব গঠনের নেপথ্য কারিগর।”

মঙ্গলবার (২২ জুলাই) খুলনা সদর থানা বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তুহিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই গত বছর ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়েছে। আজ যখন জনগণ ভোটাধিকার ফিরে পাওয়ার আশা করছে, ঠিক তখনই একটি চক্র রাজনীতিকে ভুল পথে নিতে চায়।”

তুহিনের দাবি, ‘এই গোষ্ঠী গণতন্ত্র ও জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না। তারা আবারও সংগঠিত হয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে।’

সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ।

এছাড়াও বক্তব্য দেন বেগম রেহেনা ঈসা, নাসির উদ্দিন, আবু সাঈদ শেখ, আফসার উদ্দিন মাস্টার, এড. মশিউর রহমান নান্নু, হারুন অর রশীদ, নুরুল আলম দিপু, ইফতেকার আলী বাবু, শাহিনুল ইসলাম, মীর কবিরসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।