1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনমুক্ত জন্মনিয়ন্ত্রণ পিল আসছে - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনমুক্ত জন্মনিয়ন্ত্রণ পিল আসছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭০ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনমুক্ত জন্মনিয়ন্ত্রণ পিলের প্রাথমিক মানব পরীক্ষায় মিলেছে উৎসাহজনক ফল।

যুক্তরাষ্ট্রে ১৬ জন পুরুষের অংশগ্রহণে পরিচালিত এই ট্রায়ালে দেখা গেছে, ওষুধটি শরীরে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছালেও তা হৃৎস্পন্দন, হরমোন ভারসাম্য, যৌনক্ষমতা বা মানসিক স্বাস্থ্যে কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করেনি।

এই সাফল্যের ফলে এখন পিলটির কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা যাচাইয়ের জন্য বড় পরিসরের পরীক্ষার পথ খুলেছে।

গত মঙ্গলবার (২২ জুলাই) প্রভাবশালী সাময়িকী কমিউনিকেশন মেডিসিন-এ গবেষণার ফল প্রকাশিত হয়।

বর্তমানে পুরুষদের জন্মনিয়ন্ত্রণের মাত্র দুটি বিকল্প রয়েছে—কনডম ও ভ্যাসেকটমি। পিলটি অনুমোদন পেলে এটি হবে পুরুষদের জন্য প্রথম ওষুধনির্ভর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

পিলটির বৈজ্ঞানিক কাঠামো ও কার্যপদ্ধতি :

গবেষকদলের নেতৃত্বে ছিলেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কলেজের অধ্যাপক গুন্ডা জর্জ। পিলটির নাম ওয়াইসিটি–৫২৯, যা তৈরি হয়েছে ইউনিভার্সিটি অব মিনেসোটা ও কলম্বিয়া ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে।

ট্রায়ালের তত্ত্বাবধানে রয়েছে বায়োটেক প্রতিষ্ঠান ইউর চয়েস থেরাপিটিকস।ওয়াইসিটি–৫২৯ মূলত শরীরের একটি নির্দিষ্ট প্রোটিন—রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর আলফা (RAR-α)—এর কার্যক্রম বন্ধ করে শুক্রাণু উৎপাদন থামিয়ে দেয়।

এই রিসেপ্টরটি ভিটামিন-এ নির্ভর একটি রাসায়নিকের সঙ্গে কাজ করে, যা কোষের বৃদ্ধি, ভ্রূণের বিকাশ এবং শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখে। RAR-α-কে লক্ষ্য করে শতাধিক যৌগ বিশ্লেষণ করে গবেষকেরা তৈরি করেছেন এই ওষুধ।

প্রাণীর ওপর আশাব্যঞ্জক ফলাফল :

ল্যাবরেটরিতে পুরুষ ইঁদুরের শরীরে চার সপ্তাহ ওয়াইসিটি–৫২৯ প্রয়োগে জন্মনিয়ন্ত্রণে ৯৯ শতাংশ সফলতা পাওয়া গেছে। ওষুধ সেবন বন্ধের চার থেকে ছয় সপ্তাহের মধ্যে তাদের প্রজননক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

একই রকম ইতিবাচক ফল পাওয়া গেছে বানরের শরীরেও।বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ট্রায়াল, যেখানে পুরুষদের ২৮ থেকে ৯০ দিন পর্যন্ত ওয়াইসিটি–৫২৯ সেবন করানো হচ্ছে। লক্ষ্য—শুক্রাণুর মান ও পরিমাণে কী ধরনের পরিবর্তন আসে এবং দীর্ঘমেয়াদে ওষুধের কোনো প্রভাব পড়ে কি না, তা পর্যবেক্ষণ করা।

এই ধাপে অংশ নিচ্ছেন তারা, যারা সন্তান না নেওয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে এসেছেন কিংবা যাদের ইতিমধ্যেই ভ্যাসেকটমি হয়েছে।

গবেষকদলের প্রত্যাশা, ওয়াইসিটি–৫২৯ পিলটি ভবিষ্যতে পুরুষদের জন্য একটি নিরাপদ, কার্যকর এবং বিপরীতযোগ্য জন্মনিয়ন্ত্রণের বিকল্প হয়ে উঠবে, যা পরিবার পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং নারী-পুরুষ উভয়ের মাঝে দায়িত্ব ভাগাভাগির সুযোগ তৈরি করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।