1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফরিদপুরে নিজ গ্রামে রাইসা মনির দাফন; কান্নায় ভেঙ্গে পড়লো গ্রামবাসী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফরিদপুরে নিজ গ্রামে রাইসা মনির দাফন; কান্নায় ভেঙ্গে পড়লো গ্রামবাসী

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার শেয়ার হয়েছে

রিয়াজ মুস্তাফিজ,খুলনার খবর ||সবুজে ঘেরা ছায়া সুনিবিড় গ্রামের শান্ত সুনসান নিরাবতায় চিরনিদ্রায় শায়িত হল রাইসা মনির পুড়ে অঙ্গার হয়ে যাওয়া নিথর দেহখানি। পাখপাখালির কিচিরমচিরের সাথে মিশে গেল মাইলষ্টোন ট্র্যাজেডির শিকার হওয়া একটা প্রজাপতি অথবা ঘাসফড়িং।

শহরের কোলাহল আর নিত্যদিনের হোমওয়ার্কের তাড়াহুড়ো ছেড়ে রাইসা মিশে গেলো কালের গহবরের অচিন এক ঠিকানায়।

ফরিদপুরের আলফাডাঙ্গার নিজ গ্রামে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর একটি টিমসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বাজড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাইসা মনির বাবা শাহাবুল শেখ ব্যবসার সুবাদে ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন ।

তিন সন্তানদের মধ্যে রাইসা মেঝো। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

দূর্ঘটনার পর নিখোঁজ ছিল রাইসা মনি, একদিন পর ঢাকা সিএমএইসএ তার মৃতদেহ শনাক্ত করে পিতা শাহাবুল ইসলাম। কিন্তু তার শরীরে ৮০% পুড়ে যাওয়ায় শনাক্ত করার পরেও শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবে মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি।
ছোট্ট রাইসার মৃতদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরাও।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।