1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ৭ মাসের শিশুকে ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় ৭ মাসের শিশুকে ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্যাস দিতে গিয়ে মাত্র ৭ মাসের এক শিশুকে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। নিহত শিশুর নাম ফাহাদ শেখ। সে মরিচপাশা গ্রামের প্রবাসী নাঈম শেখ ও গৃহবধূ লিপি বেগমের একমাত্র সন্তান।

শিশুটির মা লিপি বেগম জানান, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শিশুটির হালকা শাঁস কষ্ট হচ্ছিল, তখন আমার বাচ্চা টাকে নিয়ে কাঠালতলা বাজারের কথিত ডাক্তার ইমনকে দেখাতে নিয়ে যায়। ইমন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শিশুটিকে “গ্যাস দেয়, আমি গ্যাস দিতে নিষেধ করলেও আমার কথা ডাঃ কর্ণপাত করে নাই কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে ফাহাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে নিস্তেজ হয়ে পড়ে।

লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওর একটু শাঁস কষ্ট ছিল, কিন্তু কথিত হাতুড়ি ডাক্তার ইমন গ্যাস দিতে গিয়ে আমার বুকের ধনকে মেরে ফেলল। আমি বারবার বলেছি হাসপাতালে নিয়ে যাই, সে বলে কিছু হবে না। এখন আমার ছেলে নেই…”

স্থানীয়রা জানান, শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজারের ইমন নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে সবধরনের চিকিৎসা দিয়ে আসছে। তার বিরুদ্ধে অতীতেও ভুল চিকিৎসার অভিযোগ আছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশু ফাহাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী অবিলম্বে ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ধরনের হাতুড়ে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।