1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নয়টি পদে নির্বাচন হলেও আটটি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় পরবর্তীতে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।গত কাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিনে ভোটাররা ছুটির আমেজে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২২৮ জন ভোটারের মধ্যে ২২৭ জন ভোট দেন, যার মধ্যে ছয়টি ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচনে দুটি প্যানেলের ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহাক এবং অপর কমিশনার দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও অধ্যাপক এবাদুল হক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল সভাপতি : মঈনউদ্দিন টেনিয়া (মোটরসাইকেল মার্কা)– ১৩৯ ভোট,প্রতিদ্বন্দ্বী রেজওয়ানুল করিম লালু (চেয়ার মার্কা) – ৮৩ ভোট সহ-সভাপতি : ইনসান আলী (ফ্যান মার্কা) – ১২২ ভোট, নুরুল ইসলাম (ঘড়ি মার্কা) – ১২০ ভোট,সহ-সাধারণ সম্পাদক : ইমরান হোসেন (হরিণ মার্কা) – ১২৫ ভোট, অহিদুল ইসলাম (কাপ-পিরিচ মার্কা) – ১২২ ভোট সাংগঠনিক সম্পাদক : সবুজ তালুকদার (বই মার্কা) – ১২১ ভোট প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কবির বাবু (মশাল মার্কা) – ১০২ ভোট প্রচার সম্পাদক : ফিরোজ মোড়ল (মাইক মার্কা) – ১২৩ ভোট প্রতিদ্বন্দ্বী সামিনুর ইসলাম (টেলিভিশন মার্কা) – ৯৫ ভোট কোষাধ্যক্ষ : মনিরুল ইসলাম (তালা মার্কা) – ১২৯ ভোট প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (চাবি মার্কা) – ৯৩ ভোটসাধারণ সম্পাদক : নেছার আহম্মেদ মুন্না (বাস মার্কা) ও আব্দুর রউফ ভূঁইয়া (মঈ মার্কা) উভয়েই ১১০ ভোট পেয়ে সমতানির্বাচনী প্রচারণা ও ভোটারদের প্রত্যাশা যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরে ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে এ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে মাসব্যাপী চলে ব্যাপক প্রচারণা। পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণে ছেঁয়ে যায় মার্কেট এলাকা। প্রার্থীরা ভোটের আগের রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চান।নির্বাচনে লালু-মুন্না পরিষদ ও মঈনউদ্দিন টেনিয়া-রউফ ভূঁইয়া পরিষদ একে অপরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটার নুরুল ইসলাম পলাশ বলেন,সব প্রার্থীই মার্কেটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই তারা সেটি বাস্তবায়ন করুক। ভোটার মাহবুবুল আলম বলেন,নির্বাচন আমাদের জন্য এক ধরনের উৎসব। বিজয়ীরা যেন আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।