1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" অনুষ্ঠান  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান 

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা)প্রতিনিধি ||
‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই শহীদ পরিবারের’ সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠান শেষে একই স্থানে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা ও সমাজে নারীর ভূমিকা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাবেশটি আরও অর্থবহ হয়ে ওঠে।

এই অনুষ্ঠান সমাজের সর্বস্তরে দেশপ্রেম, সচেতনতা ও সামাজিক ঐক্য গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।