1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রাতে ভালো ঘুমের জন্য যা খাবেন, আর যা খাবেন না - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রাতে ভালো ঘুমের জন্য যা খাবেন, আর যা খাবেন না

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||রাত মানেই অনেকের কাছে বিশ্রামের সময়। অনেকের কাছে আবার রাত এক বিভীষিকার নাম। অনিদ্রা বা ইনসমনিয়ায় ভোগা মানুষদের কাছে রাত এক কৃষ্ণগহ্বর। যার শুরু আছে, শেষ নেই।

সারা রাত এপাশ-ওপাশ করে কাটিয়ে দেন, দুই চোখের পাতা এক করতে পারেন না। ঘুমের এ সমস্যার একটা কারণ হতে পারে প্রতিদিনের খাদ্যাভ্যাস। জেনে নিন ভালো ঘুমের জন্য কী কী খাওয়া উচিত, আর কী কী নয়।

যা যা খাবেন –
মিষ্টি আলু :

মিষ্টি আলুকে বলা হয় ‘ঘুমের মাসি’। কারণ, এখানে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস, যা শরীরকে শান্ত করতে সহায়তা করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে স্নায়ু ও মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি, যা মিষ্টি আলু অবলীলায় করে থাকে।

দুধ :

রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ হতে পারে বেশ উপকারী। দুধে থাকা অ্যামিনো অ্যাসিড ‘ট্রিপটোফ্যান’ ঘুমের জন্য বেশ উপকারী।

রাতে ঘুমানোর আগে দুধ-ডিম হতে পারে উপকারী :
ডিম :

ঘুমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন হলো ‘ডি’। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। মস্তিষ্কের জিএবিএরজিক নিউরন ঘুমাতে সাহায্য করে। ডিমের ভিটামিন ডি ঠিক সেখানেই কাজ করে।

ফল ও বাদাম :

আখরোট, কাঠবাদাম থেকে শুরু করে ফলমূল, শাকসবজি—সবই ঘুমের জন্য বেশ উপকারী। আখরোট ও কাঠবাদামে রয়েছে ট্রিপটোফ্যান, যা স্নায়ু ও মাংসপেশিকে শান্ত করে। অন্যদিকে ফলমূল, সবজি ইত্যাদি ভিটামিনের জোগান দেয়, যা কিনা ঘুমে সাহায্য করে।

যা খাবেন না –
ক্যাফেইন–জাতীয় পদার্থ :

ক্যাফেইন–জাতীয় পদার্থ হলো ঘুমের অন্যতম বড় শত্রু। চা, কফি–জাতীয় পদার্থ ঘুম কাটিয়ে দেয়। তাই সন্ধ্যা নামার পর ক্যাফেইন–জাতীয় পদার্থ থেকে দূরে থাকুন।

রাতের খাবারে ভারী খাবার :

রাতে ঘুমাতে যাওয়ার অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে রাতে খাবার গ্রহণ করুন। অনেকেই দিনের শেষ খাবার হিসেবে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করেন। কিন্তু রাতে ভালো ঘুমের জন্য অল্প খাওয়া উত্তম। রাতে যেহেতু কোনো ভারী কাজ করা হয় না, তাই খাবার হজমও হয় না। ফলে তা পেটে থেকে যায়। আর ভরা পেটে ঘুম দ্রুত আসতে চায় না।

ঝালজাতীয় খাবার :

ঝালজাতীয় খাবার খাদ্য হজমে অসুবিধা তৈরি করে। তাই রাতে ঝালযুক্ত খাবার যত কম রাখা যায়, তত ভালো।

অতিরিক্ত চিনিযুক্ত খাবার:

অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার ঘুমের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিনি শরীরে বাড়তি উত্তেজনার সৃষ্টি করে, যা ঘুমে ব্যাঘাত ঘটায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।