1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আঠারোমাইল শামীম হত্যায় স্ত্রী ও শ্যালককে গ্রেফতার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আঠারোমাইল শামীম হত্যায় স্ত্রী ও শ্যালককে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি || খুলনার ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

শামীমের স্ত্রী ফাতেমা জানিয়েছেন—শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বেকার ছিলেন। আগে তাঁর যে গ্যারেজটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে শামীম তাঁর স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। এই কাজের জন্য তিনি তাঁর ফুফাতো ভাইকে বাড়িতে ডেকে আনেন। ঘটনার রাতে বাড়ির তিনতলায় বসে ইয়াবা সেবন করছিলেন শামীম। সে সময় তাঁর স্ত্রী পাশে বসে ছিলেন। ওই সময় তিনি তাঁর ভাইকে ফোন দিয়ে তিনতলায় ডাকেন। শামীমের শ্যালক তিন তলায় এলে স্ত্রী ওয়াশরুমে যাওয়ার অজুহাতে রুমের বাইরে দাঁড়ান। এ সময় ভাইকে ইশারা করলে বড় একটা ছুরি দিয়ে সে শামীমকে কোপ মারে।বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শামীমকে হত্যার জন্য যে ছুরিটি ব্যবহার করা হয়েছে, সেটি কয়েক দিন আগে শামীম স্ত্রীর কাছে রেখেছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিনতলায় নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হলেও রোববার (২৪ আগস্ট) ভিকটিমের মা অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও র‌্যাব যৌথ তদন্তে নামে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।