1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
- Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৩নং গাংনী ইউনিয়নের চেয়ারম্যান উজির আলীর বিরূদ্ধে ও প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) বেলা ৪:৩০ ঘরটিকায় ইউনিয়ন পরিষদের সামনে শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিবর্তে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৩ নং গাংনী ইউপি চেয়ারম্যান উজির আলী ও চেয়ারম্যানের দোশর‘রা সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভিজিডি-ভিজিএফ কার্ডে অনিয়ম, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্ধারণে স্বজনপ্রীতি এবং প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে, কাজের গুণগত মান নষ্ট করে জনগণের ক্ষতি সাধন করছেন এবং সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে টিউবওয়েল প্রতি ২৫ হাজার টাকা নিয়ে টিউবওয়েল দেয়নি বলেও অভিযোগ করেন।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ কৃষকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে একটি ইউনিয়ন পরিষদ চালানো হলে জনগণ কখনোই তাদের প্রাপ্য সেবা পাবে না। তাই অবিলম্বে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবির দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।