1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার;২ জন গ্রেফতার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার;২ জন গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। এলক্ষে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ২৩:৪০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন শের এ বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেশের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে ১)হাসানুর রহমান রাহুল (২২), পিতা-মোঃ বাবুল, সাং-নিরালা দিঘিরপাড়, থানা-খুলনা সদর এবং ২) শাহরিয়ার রহমান সম্রাট (২৫), পিতা-মিজানুর রহমান, সাং-বিরাট বাজার, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-বাগমারা স্কুল গলি রোড, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ৭.৬২ চায়নিজ রাইফেেলের ৪১ রাউন্ড গুলি এবং চায়নিজ রাইফেেলের গুলি ভরার ৪ টি চার্জার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় গতবছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এই গুলি তারা লুণ্ঠন করে। উক্ত গুলি বিক্রির জন্য অবৈধভাবে তারা নিজেদের হেফাজতে রেখেছিল। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তাদের হেফাজতে আরো গোলাবারুদ আছে কিনা এবং পুলিশের অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনে যোগ দেওয়া অন্যান্য আসামীদের সনাক্ত করে গ্রেফতার ও আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।