1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
হরতালে অচল মোরেলগঞ্জ,নির্বাচন অফিসে তালা;জনজীবনে দুর্ভোগ  - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

হরতালে অচল মোরেলগঞ্জ,নির্বাচন অফিসে তালা;জনজীবনে দুর্ভোগ 

  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৫ বার শেয়ার হয়েছে

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি || বাগেরহাট-৪ আসন পুর্নবহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় বুধবারের হরতাল সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপি নেতা,বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট -৪ আসন ফিরিয়ে দিতে সড়কে  মিছিল ও সরকারি অফিসের সামনে অবস্থান নেন তিনি,উপজেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন জেলা বিএনপির এ নেতা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখার আহবান জানান তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার সড়কগুলোতেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্কুল কলেজ,দোকানপাট,সরকারি অফিসের সেবা বন্ধ করে দেন স্থানীয়রা।এমনকি উপজেলার ছোট বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরিও চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে মোরেলগঞ্জ  সারাদেশ থেকে বিচ্ছিন্ন।

কর্মসূচি চলাকালে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শীপন বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। মোরেলগঞ্জ-শরনখোলার উন্নয়ন বঞ্চিত করার নীল নকশা মাত্র। মোরেলগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির একটি পৌরসভা,শরনখোলার বৃহৎ অংশ জুরে সুন্দরবন । ১৭ টি বছর এই আসনের বিএনপির নেতাকর্মীদের ঐক্য ধরে রেখেছি। ইসি বাগেরহাট -৪ আসন ফিরিয়ে না দিলে রবিবার থেকে কঠোর কর্মসূচী ঘোষণা হবে। অবিলম্বে এই আসন ফিরিয়ে দিতে হবে।

এ সময়ে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।